| Course Gems And Jewelry Management | You are Offering Professional Course | Locality Serampore |
জুয়েলারি ডিজাইনিং-এর পাঠ্যক্রম শ্রীরামপুরে
১লা জুন ২০১৫ থেকে রত্নালঙ্কার নকশার উপর এক বছরের ডিপ্লোমা পাঠ্যক্রম শুরু হচ্ছে হুগলি জেলায় শ্রীরামপুরে অবস্থিত স্বামী প্রণবানন্দ জেমস্ অ্যান্ড জুয়েলারি অ্যাকাডেমি-তে। ‘অ্যাডভান্সড্ জুয়েলারি ডিজাইনিং’ শীর্ষক এই পাঠ্যক্রমে সপ্তাহে তিন দিন করে, দৈনিক ছয় ঘন্টা করে প্রশিক্ষণ হবে। আর্ট-ভিত্তিক এবং ক্যাড্-ভিত্তিক, দু’ধরনের বিষয়ই আছে পাঠ্যক্রমটিতে। ভারতে রত্নালঙ্কার শিল্পে বাড়তে থাকা দেশীয় ও রফতানি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জুয়েলারি ডিজাইনার জোগান দিতেই ২০০৫ থেকে পাঠ্যক্রমটি চলছে। মাধ্যমিক বা উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকলে, ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্য www.spgja.com ওয়েবসাইটে পাওয়া যাবে। যোগাযোগের জন্য, দূরাভাষের নম্বর: (০৩৩) ২৬৫২-৭৫২২।